
নেত্রকোনায় শহরতলী উলুয়াটী বংশীবাড়ী গ্রামের গোলাম মোস্তফার ক্রয়কৃত জায়গা অবৈধভাবে দখল, হুমকি ও বাড়ির এক নারীর উপর মারধরের অভিযোগ উঠেছে এলাকার কুচক্রী মহলের বিরুদ্ধে । সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে । মোবাইলে অভিযোগের ভিত্তিতে গেলে ঘটনাস্থলে ভূক্তভোগী গোলাম মোস্তফা ও তার স্ত্রী আইরিন এক ভিডিও সাক্ষাৎকারে একই গ্রামের হাদীস মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার, তার ছেলে নাঈম ও তালেব হোসেনের বিরুদ্ধে দেন। অভিযোগকারীরা বলেন , সাত বছর আগে আমার পিতা তালেব হোসেন হাদিস মিয়ার কাছ থেকে মুক্তিপুর মৌজায় ছয় শতাংশ ভূমি ৮০ হাজার টাকায় ক্রয় করেন । তার বাবা মারা যাওয়ায় এখন আর জমির দলিল করে দিচ্ছে না হাদীস মিয়া ।
জমি দলিল করে দেওয়ার জন্য অনুরোধ করলে তিনি তা অস্বীকার করে বলে, আমি তোমার বাবার জমিন বিক্রি করেছি । এই ব্যাপারে কোনো প্রকার কথা না বলার কথা বলে চরম মারধর ও বিপদের হুমকি দেয় । তার স্ত্রী মারধরের হুমকি দেয় । এ বিষয়ে আইনি আশ্রয় নেব । স্থানীয় লোকজন জানান, এটা তাদের পারিবারিক ব্যপার, এরি মধ্যে সালিশ দরবারেও বিষয় টি মিমাংসা হয়নি । গোলাম মোস্তফা আরো বলেন ,আইনি যাবো । ৫০টি
চারাগাছ কর্তন করে ভেঙে নিয়ে যায় এবং আমার স্ত্রী কে মারধর করে। প্রায়ই এই রকম অত্যাচার নির্যাতন করে তারা। আমি এই ঘটনার জন্য দখলবাজদের বিরুদ্ধে ন্যায় বিচার চাই ।