সোমবার, ১১ মে ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনা কারাগারের জেলারের অপসারণ দাবিতে মানববন্ধন

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৩৯১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলা কারাগারের জেলার উম্মে সালমার কারাগারের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে চাকুরি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ভুক্তভোগী নেত্রকোনা জেলার সচেতন সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সোমবার বেলা ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে জেলার উম্মে সালমার কারাগারের অভ্যন্তরে স্বেচ্ছাচারিতা, নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি মাসুদুল আজিজ টিটু, নেত্রকোনা জেলা জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনি, সহ-সভাপতি ইসমাল উদ্দিন খান চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা জেলা কারাগারের জেলার উম্মে সালমা কারাবিধি না মেনে কয়েদীদের সাথে সর্বদা দুর্ব্যবহার করেন। কারাগারের অভ্যন্তরে কয়েদীদের অত্যন্ত নিন্মমানের খাবার পরিবেশণ করা হয়। স্বৈরাচারী হাসিনা সরকারের আনুকুল্য লাভের জন্য তাঁর নির্দেশে বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের ওপর অমানষিক নির্যাতন করা হয়। কয়েদীর স্বজনরা কেউ দেখা করতে গেলে কারাগারের গেইটে অতিরিক্ত টাকা আদায় করা হয়।

নেত্রকোনা জেলা কারাগারের জেলার উম্মে সালমার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তাঁর মোবাইল বন্ধ পাওয়া যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin