সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনা-ঢাকা রোডে ভাটি বাংলা এক্সপ্রেস নামে নতুন বাস সার্ভিসের উদ্বোধন 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে
(এ কে এম আব্দুল্লাহ)
“দ্রুত ও নিরাপদ যাত্রী সেবা” দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নেত্রকোনা- ঢাকা রোডে চালু করা হয়েছে নতুন বাস সার্ভিস ভাটি বাংলা এক্সপ্রেস।
আজ শুক্রবার বেলা ১১টায় হোসেনপুরস্থ আন্তঃজেলা বাস টার্মিনালে ভাটি বাংলা এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এই নতুন বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।  প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মোঃ মজিবুর রহমান খান, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম মনিরুজ্জামান দুদু, সদস্য ফরিদ আহমেদ ফকির, মেহেরুল আলম রাজু, জেলা বিএনপি সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার, সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সহ সভাপতি সামছুল আলম মারুফ, সাবেক সহ সভাপতি সৈয়দ জাহিদুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, তাজ উদ্দিন ফারাস সেন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হক, সাধারণ সম্পাদক এস এস মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মিন্টুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভাটি বাংলা এক্সপ্রেস (প্রাঃ) লিমিটেড এর পরিচালক মোঃ রফিকুল ইসলাম জানান, এই বাস সার্ভিসে ৩২টি নতুন বাস এসি ও নন এসি ঢাকা-নেত্রকোনা রোডে নিয়মিত
চলাচল করবে। আমাদের একমাত্র লক্ষ্য উত্তম যাত্রী সেবা নিশ্চিত করে দ্রুত ও নিরাপদে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin