সোমবার, ১১ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

নেত্রকোনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগের নিন্দা ও প্রতিবাদ

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খান এর বিরুদ্ধে কতিপয় কর্মচারীর আনীত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সকল উপজেলার অফিস তথা মাঠ কর্মচারীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চক পাড়াস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডাঃ ফিরোজ খান পাঠানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে মিথা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ডাঃ কৃপানাথ পাল, হাবিবুর রহমান, ডাঃ তিলোত্তমা ¤্রং, আব্দুল্লাহ ও অমিত হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, গত ২৮ আগষ্ট কতিপয় কর্মচারী ঘুষ, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিসের দাবীতে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনয়ন করে বিক্ষোভ করে। এরই আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে সকল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা গতকালের অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin