সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানের তিন দিনের রিমান্ড মঞ্জুর

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ্
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে পুলিশ বৃহস্পতিবার নেত্রকোনা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ বিচারক তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিগত ২০২২ সনে জেলা শহরের ছোট বাজারস্থ বিএনপি অফিস ভাংচুর ও ব্যাপক নাশকতা ঘটনায় সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনমোহা গ্রামের সাদেক মিয়ার করা গত ৫ আগস্ট দায়েরকৃত মামলায় এই রিমান্ড দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবি এডভোকেট মোঃ শহীদুল্লাহ্।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর থেকেই সাবেক মেয়র নজরুল ইসলাম খান আত্মগোপনে ছিলেন। গত ১১ সেপ্টেম্বর সকালে তিনি ভারতে পালিয়ে যাওয়ার জন্য ঢাকা শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পৌছলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

খবর পেয়ে জেলা পুলিশ তাকে নেত্রকোনায় নিয়ে আসে। পুলিশ সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনা, ১২/০৯/২৪ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin