সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

নেত্রকোনা মডেল থানা পুলিশের অভিযান ঃ দুইটি চোরাই গরু একটি ট্রাকসহ এক চোর আটক

সিনিয়র রিপোর্টার এ.কে.এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

নেত্রকোনা মডেল থানার পুলিশ বুধবার ভোর রাতে ঝাউসী নামক এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই গরু, একটি ট্রাকসহ একজন চোরকে আটক করেছে।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম (পিপিএম) সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এস আই আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি টিম নেত্রকোনা ময়মনসিংহ সড়কের সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় মেসার্স পূবালী অটো রাইস মিলের সামনে বুধবার ভোর সোয়া ৫টার দিকে ময়মনসিংহগামী একটি ট্রাককে সন্দেহ হওয়ায় থামানোর সিগন্যাল দেয়।

এ সময় পুলিশ ট্রাকের পিছনের বডিতে দুইটি গরু দেখতে পায়। পুলিশের জেরার মুখে ট্রাক চালক কোন সদুত্তর দিতে না পারায় পুলিশ গরু ট্রাক সহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ট্রাক চালকের নাম দেলোয়ার হোসেন (৪৫)। সে জামালপুর জেলার সদর উপজেলার ছনকান্দা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র।

এদিকে নেত্রকোনা সদর উপজেলার মুগরাটিয়া গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র আব্দুল গফুর তার গোয়ালে গরু দেখতে না পেয়ে মডেল থানায় মামলা করতে আসে। পরে সে থানায় আটক গরু দেখে গরুগুলো তার বলে সনাক্ত করে।

এ ব্যাপারে আব্দুল গফুর বাদী হয়ে ধৃত দেলোয়ার হোসেনসহ কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় নিয়মিত মামলা রুজু করে। উদ্ধারকৃত দুইটি গরুর আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ১০ হাজার টাকা এবং ট্রাকের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin