শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রার্থী লুৎফুজ্জামান বাবর

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে নেত্রকোনা -৪ (মদন ,মোহনগঞ্জ ,ও খালিয়াজুরী)আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি।

নেত্রকোনা ৪-আসনের বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর।
সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে বিএনপির সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লুৎফুজ্জামান বাবর মনোনীত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও আনন্দে উল্লাস জোয়ার বইছে এলাকায়।

লুৎফুজ্জামান বাবর ১০ অক্টোবর ১৯৫৮ সালে নেত্রকোণার মদন পৌরসভার বাড়িভাদেরায় জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা সাবেক পুলিশ সুপার ছিলেন একে লুৎফর রহমান ও মাতা জোবাইদা রহমান। চার ভাই ও তিন বোনের মধ্যে বাবর তৃতীয়। তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ছিলেন।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। অষ্টম সংসদে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২১ আগস্ট ২০০৪ সালে গ্রেনেড হামলা মামলায় ১৮ মার্চ ২০১২ সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ নতুন তালিকাভুক্ত ৩০ আসামির নাম যুক্ত করে গত স্বৈরাচার সরকার। ১ অক্টোবর ২০১৮ সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০২৪ সালের ১ ডিসেম্বর তিনি এই মামলায় হাইকোর্ট থেকে খালাস পান।

২০০৪ সালে ধরা পড়া ১০ ট্রাক অস্ত্রের চালান মামলায় ৩ অক্টোবর, ২০১০ সালে ১০ ট্রাক অস্ত্র মামলায় শূন্য এ্যারেস্ট দেখানো হয় বাবরকে। এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেয় বিগত পতিত সরকার। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরীসহ চার জনকে খালাস দেন হাইকোর্ট।

১২ই সেপ্টেম্বর ২০২৪ সালে আওয়ামীলীগ সরকার দায়ের করা প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলা এবং প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত হত্যাচেষ্টাসহ চারটি মামলায় জামিন পান লুৎফুজ্জামান বাবর।

২০২৫ সালের ১৬ই জানুয়ারি সকল মিথ্যা মামলাগুলো থেকে খালাস পেয়ে তিনি কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পতিত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সাড়ে সতেরো বছর পর লুৎফুজ্জামান বাবরের কারাবাস অবসান ঘটে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin