শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

নৌকার বিজয় নিশ্চিতে মাঠে নিরলসভাবে কাজ করছেন অধ্যাপক অপু উকিল

মাঈন উদ্দিন সরকার রয়েল
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৪৬২ বার পড়া হয়েছে

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। বিএনপি এ নির্বাচনে প্রতীক নিয়ে অংশ না নিলেও কয়েকটি ইউনিয়নে তারা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া প্রতিটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। তবে দলীয় নির্দেশনা অমান্য করায় এরই মধ্যে বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করেছে জেলা আওয়ামী লীগ।

এ অবস্থায় আটপাড়া উপজেলায় ৭টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে নিয়ে প্রতিটি ইউনিয়নের তৃণমূল পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল।

নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের সহধর্মিনী অধ্যাপক অপু উকিল নৌকার প্রার্থীদের বিজয়ী করতে দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। তুলে ধরছেন আওয়ামী লীগ সরকারের নানামুখি উন্নয়ন কর্মকাণ্ড। এতে সাধারণ ভোটাররা উদ্বুদ্ধ হচ্ছেন। অপু উকিলকে পাশে পেয়ে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরাও।

গত বুধবার (৩ নভেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত অধ্যাপক অপু উকিল আটপাড়া উপজেলার দুওজ, বানিয়াজান ও তেলিগাতী ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম প্রমুখ।

অপু উকিল তাঁর বক্তব্যে বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দল, মত, নির্বিশেষে সকলেই ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আর যারা দলীয় নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন এবং নৌকাকে পরাজিত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন- এর ফল মোটেই ভালো হবে না।’

এ সময় তিনি নৌকার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin