সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

নয়ন হত্যা মামলা তদন্তে বিভ্রান্তি, সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধিঃ

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামের শিশু নয়ন (১২) হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত তদন্ত ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে নয়নের পরিবার সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

 

মঙ্গলবার (৬ মে) নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নয়নের পরিবারের সদস্যরা বলেন, “নয়নকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এ হত্যার প্রকৃত বিচার না হয়ে মামলাটি এখন চক্রান্ত ও অনিয়মের বলয়ে আটকে পড়েছে।”

 

তারা অভিযোগ করেন, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পুলিশ পরিদর্শক ইমদাদুল বাশার এবং মোঃ শাহীনূর কবীর তদন্ত কাজে অনিয়ম, পক্ষপাত এবং ভয়ভীতি প্রদর্শন করেছেন। তদন্তে মূল সাক্ষীদের বক্তব্য উপেক্ষা করে পরিকল্পিতভাবে মামলার গতিপথ ভিন্ন খাতে নেওয়া হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এক প্রধান সাক্ষী প্রথমে আদালতে মিথ্যা জবানবন্দি দেন। পরে নোটারি পাবলিকের মাধ্যমে লিখিত বিবৃতিতে জানান যে, তিনি চাপের মুখে এই মিথ্যা তথ্য দিতে বাধ্য হয়েছেন এবং এই মিথ্যা তিনি আর সমর্থন করেন না।

 

পরিবারের দাবি, “এই মামলা উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালিত হচ্ছে, যাতে নিরপরাধ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন এবং প্রকৃত খুনিরা রয়ে যাচ্ছে নিরাপদে।”

 

তারা সংবাদ সম্মেলনে চার দফা দাবি উত্থাপন করেন:
১. তদন্ত কর্মকর্তা ইমদাদুল বাশার এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।
২. নিরপেক্ষ তদন্ত টিম গঠন করে মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে।
৩. তদন্তে অনিয়ম ও পক্ষপাতের বিষয়টি গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।
৪. প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা বিচার বিভাগের উপর আস্থা রাখি, তবে তদন্তেই যদি পক্ষপাত থাকে, তাহলে ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হয়। নয়নের মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয় – এটাই আমাদের একমাত্র দাবি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin