শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
গৌরীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১২৭০ জনের মধ্যে অনুপস্থিত ৫৬৪ জন রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের সৃজনশীলতার ঝলক মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড

পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে  নেত্রকোনায় খেলাফত আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে
(এ কে  এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ)
নর্থ সাউথ ইউনিভার্সিটির হিন্দু ছাত্র অপূর্ব পাল কর্তৃক ধর্ম নিয়ে কটুক্তি এবং পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের বড়বাজার শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
 মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী, কেন্দ্রীয় সূরা সদস্য, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমদ জিহাদী, মাওলানা খাইরুল বাশার, জেলা খেলাফত নেতা মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক মুজিবুল হক, মোঃ আব্দুল হামিদ,  মুফতি মোহাইমিনুল ইসলাম, যুবনেতা মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা খেলাফত যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম, জেলা
খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান, সদর উপজেলা খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা সাকিব আল হাসান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে একটি মহল
বারবার কোরআন হাদিস আল্লাহ এবং তাঁর রাসূলকে নিয়ে একের পর এক কটুক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি হিন্দু শিক্ষার্থী অপূর্ব পালকে কোরআন অবমাননার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin