রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

পানির পাইপ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

 

(সজীব রায় হৃদয়)

 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের মধ্যমপাড়ায় পানির পাইপ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন।

জানা গেছে, গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সাহতা মধ্যমপাড়ায় একটি দীঘিতে পানি দেওয়াকে কেন্দ্র করে মো. জাহাঙ্গীর আলম (৩২) ও তার পরিবারের সঙ্গে আতিকুল (২৮), জুলহাস মিয়া (৪০), মফিজ উদ্দিন (৬৫) ও রফিকুল ইসলামের (৩২) মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিবাদীরা উত্তেজিত হয়ে গালিগালাজ শুরু করে এবং বাঁশের লাঠি দিয়ে হামলা চালায়।

এ ঘটনায় মো. জাহাঙ্গীর আলমসহ বাচ্চু মিয়া (৫৫) গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা লাঠি, কিল-ঘুষি ও লাথি মেরে আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। জাহাঙ্গীর আলম মাথায় গুরুতর আঘাত পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন, পরে তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়।

বর্তমানে আহতরা নেত্রকোনা সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতদের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এ ঘটনায় নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin