শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

পুকুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৯১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে বৈদ্যুতিক মোটর এর মাধ্যমে পুকুরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোকনুজামাল চপল (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকনুজামাল চপল ওই এলাকার নাজিম উদ্দীন খান’র ছেলে।

মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম। স্থানীয় সুত্র জানায়, রোকনুজ্জামান চপল একজন মাছ চাষী ছিলেন। বাড়ির পাশে পুকুরে তিনি মাছ চাষ করতেন। এর মাঝে একটি পুকুরের পানি সেঁচে মাছ বিক্রি করার জন্য গতকাল বুধবার (১৬ মার্চ) বিকালে পুকুরে বৈদ্যুতিক মোটর লাগান। সকালের দিকে পুকুরে গিয়ে পানি জমেছে দেখতে আবার মোটর চালু করতে চান। এসময় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মৃত অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিরাজ করছে নিস্তব্ধতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin