রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে মোবাইলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাট

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

 

(হৃদয় রায় সজীব)

 

নেত্রকোনার পূর্বধলায় পূর্ব শত্রুতার জেরে একটি মোবাইলের দোকানে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

উপজেলার হিরনপুরের ১০ নং নারান্দিয়া ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি শেখ শহিদুল ইসলাম রাসেলের ব্যবসা প্রতিষ্ঠান বাজারের স্টেশন সংলগ্ন মোবাইলের দোকানে রবিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ধরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় প্রতিপক্ষের লোকজন।

 

 

আহত শহিদুল জানায়,হিরনপুর নরনায়নপুর গ্রামের সাদির,হক মিয়া, বদির,রাসেল,রবিকুল, ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ হামলা ভাংচুর লুটপাট চালায়। দোকানের সামনে থাকা একটি মোটরসাইকেল ভাংচুর ও দুইটি মোটরসাইকেল নিয়ে যায় হামলাকারীরা। ফিরাতে গিয়ে এ সময় রামদার আঘাতে শেখ শহিদুল ইসলাম গুরুতর আহত হয়। শহিদুলকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়,এলকার সাদির, বদির, হক মিয়ার সাথে শহিদুল ইসলাম রাসেলের পরিবারের সদস্যদের পূর্বে থেকে শুত্রুতা চলে আসছিল। দুপক্ষের মধ্যে আরো এক দুইবার মামলা মোকাদ্দামা হয়েছে এ নিয়ে দীর্ঘদিন যাবৎ তাদের বিরোধ চলমান। এরই জেরে রবিবার রাতে শহিদুল ইসলাম রাসেলের মোবাইলের দোকানে এ অতর্কিতে হামলা ভাংচুর লুটপাট চালায় নরনায়নপুর গ্রামের সাদির,হক মিয়া, বদির,রাসেল,রবিকুল, ও অজ্ঞাতনামা সন্ত্রাসীরা।

হামলা ভাংচুর এবং লুটপাটের সাথে , আবু সাঈদ, আনিস, মঈন উদ্দিন, জহিরুল ইসলাম ওয়াসিম জড়িত ছিল বলে জানান শহিদুল।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল আমিন জানান,দুপক্ষের ঝগড়া এবং মোটরসাইকেল ভাংচুর হওয়ার বিষয়টি আমি শুনেছি তবে এখনো অভিযোগ পাইনি,পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin