শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুন) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক অনলাইন জুমের মাধ্যামে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিনব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এতে অংশগ্রহন করেন।
প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্ভাবনী উদ্যোগের মধ্যে রয়েছে- নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, বিনোয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক ও শিক্ষা সহায়তা।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে উল্লেখিত বিষয়ে কর্মশালার আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসের, গৌরীপুর থানার ওসি (তদন্ত্) মনিরুজ্জামান মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টু, কমল সরকার, আনোয়ার হোসেন শাহিন, মোঃ রইছ উদ্দিন, ফারুক আহাম্মদ, আরিফ আহম্মেদ, শাহজাহান কবির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin