শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

বঙ্গবন্ধুর রাজনৈতিক সহচর গণপরিষদ সদস্য হাতেম আলী মিয়া’কে গভীর শ্রদ্ধায় স্মরণ 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪২০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়  বুধবার (২৭ এপ্রিল) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর যৌথ  উদ্যোগে গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক. গৌরীপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক হাতেম আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।

তিনি কৃষকপ্রজা পাটির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পাকিস্তান আন্দোলন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১’র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে বক্তৃতা করায় ১৯৫৩ সালে তিনি কারারুদ্ধ হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ১৯৭০এর নির্বাচনে বিজয়ী হন।

মুক্তিযুদ্ধের সময় তিনি তোরা ইয়ুথ ক্যাম্পের পরিচালক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অনুগত সহচর হাতেম আলী মিয়া গৌরীপুর থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দীর্ঘদিন থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রতিষ্ঠাকাল থেকে সাংবাদিকতা করেন। তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার  মাহফিলের আয়োজন করা হয়।  এ সময় বীর  মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সুধী সমাজ, সাংবাদিক বৃন্দ ও উনার পরিবারের লোকজন উপস্থিত থেকে বরেণ্য এই প্রবীন রাজনীতিবিদের মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin