মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএসসি’৯৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত 

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৭৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে বণার্ঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে এসএসসি’৯৯ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজ মাঠে দিনব্যাপি বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে এ আয়োজন সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
এ উপলক্ষে ইভেন্টের মধ্যে ছিল- ক্রীড়া প্রতিযোগিতা, উপহার সামগ্রী বিতরণ, মোনাজাত, স্মৃতিচারণ, ব্যাচের জনপ্রতিনিধিদের সংবর্ধনা, র‍্যাফেল ড্র, আমন্ত্রিত অতিথিদের উপহার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভূতি।
এদিন সকাল ৯টায় সকাল থেকে কলেজ মাঠে এই ব্যাচের বন্ধুরা স্ব-পরিবারে জমায়েত হতে থাকে। এসময় তাঁদের মাঝে টি-শার্ট, মগ ও চাবির রিং বুঝিয়ে দেয়া হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু এ মিলনমেলার আয়োজন। সকাল ১১ টায় ব্যাচের বন্ধু ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগীতা পরিচালনায় ছিলেন প্রদীপ বাগচী, জিয়াউর রহমান জিয়া, এমদাদুল হক প্রমুখ। বাদ জুম্মা মোনাজাত পরিচালনা করেন উবায়েদ উল্লাহ নূরী। র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহ হান্নান জনি। আপ্যায়নে ছিলেন শরিফুল ইসলাম, জহিরুল ইসলাম আল আমিন, বিপুল কুমার চন্দ, মোজাম্মেল হক প্রমুখ।
ব্যাচের বন্ধুদের মাঝে সংবর্ধিত হলেন যাঁরা- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পান্না চৌধুরী ও ইউপি সদস্য আব্দুল কদ্দুছ।
আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন গৌরীপুর মহিলা ডিগ্রী অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ রহুল আমিন, জেলা পরিষদ সদস্য গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, এমপি পুত্র তানজীর আহমেদ রাজীব, পৌর প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, দিলুয়ারা আক্তার, বিশিষ্ট সমাজসেবক গোলাম সামদানী খান সুমন, প্রাক্তন প্রধান শিক্ষক নাছিমা আক্তার, সাংবাদিক আরিফ আহম্মেদ প্রমুখ।
এ মিলনমেলার সমন্বয়ক মশিউর রহমান কাউসার জানান, দীর্ঘ তেইশ বছর গৌরীপুরে এসএসসি’৯৯ ব্যাচের এই প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বন্ধু-বান্ধবী ও তাদের পরিবারের সদস্যদের স্বতস্ফূর্ত অংশগ্রহন এবং সার্বিক সহযোগিতায় এ মিলনমেলা একটি প্রাণের উৎসবে পরিণত হয়। এদিন বন্ধুরা ফিরে যায় সেই সোনালী অতীতের স্কুল জীবনে। সবাই মেতে ওঠে আড্ডা, গল্প ও খুনসুটিতে। স্মৃতিচারণে ওঠে আসে তাদের অতীতের নানা ঘটনা। এভাবে আনন্দ, আবেগ ও উচ্ছ্বাসে কেটে যায় মিললমেলার সারাদিন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin