মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার দূর্গাপুরে ৬ শত বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় নেই নিজস্ব জায়গা, নিজস্ব ভবনঃ ৩ উপজেলায় এক বছর যাবৎ সাব রেজিস্ট্রার না থাকায় সেবা প্রার্থীদের সীমাহীন দুর্ভোগ  মদনে ভেকু দিয়ে সরকারি জমি কাটার মহোৎসব, অবাধে বিক্রি হচ্ছে মাটি পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নদী ও পুকুর থেকে  দুইজনের লাশ উদ্ধার  স্লুইসগেট রক্ষায় ২০০ বস্তা প্রদান, হাওরের ফসল রক্ষা পেলো মদনে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ফসলে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাড়ি ঘর লন্ড ভন্ড নেত্রকোনায় অবৈধ ভাবে মজুদকৃত  ৪ হাজার ৩ শত লিটার ডিজেল জব্দ  ফসল রক্ষা বাঁধ নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় দুই ইউনিয়নবাসীর সংঘর্ষঃ আহত অন্তত ২০ এনসিপি’র ময়মনসিংহ মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা

বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল আমিন খান পাঠান কে শ্রদ্ধাভরে স্মরণ

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১২ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ময়মনসিংহের  গৌরীপুর উপজেলার গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ ও শাহগঞ্জ কলেজসহ গৌরীপুরের অনেক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গৌরীপুরের  কৃতিসন্তান, সাবেক স্বাস্থ্য উপ মন্ত্রী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব
মরহুম নুরুল আমিন খান পাঠানের ২১ তম মৃত্যুবার্ষিকী পালন  করা হয়েছে।
 এ উপলক্ষে উনার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।  গৌরীপুর  মহিলা ডিগ্রি  কলেজ  কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করেন অধ্যক্ষ মো. রুহুল আমিন, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল আউয়াল খান, সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায়, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন  প্রধান শিক্ষক আব্দুল হাই খান পাঠান, গৌরীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর প্রমুখ।
স্মৃতিচারণ শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে অধ্যক্ষ সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে উনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন  ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin