রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

বাংলা নববর্ষ উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩১৯ বার পড়া হয়েছে

 

(সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ)

 

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‘জাতীয় সংগীত’ ও ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গান পরিবেশনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় নেত্রকোনাবাসী।

সকাল ৯টায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ফিরে এসে বেলুন উড়িয়ে বাংলা নববর্ষের উদ্বোধন করেন। এরপর দিনব্যাপী জেলা শহরের বিভিন্ন স্থানে চলে বৈশাখী ও লোকজ মেলা, গ্রামীণ খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়। সকাল থেকেই শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতারা বৈশাখের বাহারি রংয়ের পোষাক পরিধান করে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করে। বাংলা নববর্ষ দল মত নির্বিশেষে সকল মানুষের মিলন মেলায় পরিনত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin