সোমবার, ১১ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

বাউল সাধক রশিদ উদ্দিনের ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় দুই দিনব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব অনুষ্ঠিত

প্রণব রায় রাজু
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

মালজোড়া গানের প্রবর্তক জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাউল সাধক রশিদ উদ্দিন এর ১৩৬ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় অনুষ্ঠিত হলো দুইদিন ব্যাপী স্মরণসভা ও বাউল উৎসব -২০২৫ । ১৯ ও ২০ জানুয়ারি পৌর বাহিরচাপড়া এলাকায় বাউল রশিদ উদ্দিন একাডেমী প্রাঙ্গণে স্মরণসভা ও বাউল উৎসবের আয়োজন করে বাউল রশিদ উদ্দিন একাডেমি।১৯ জানুয়ারি রবিবার ১ম দিনের স্মরণসভায় কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাউল রশিদ উদ্দিন একাডেমির চেয়ারম্যান মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি (অব:)। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আলী পাঠান , নেত্রকোনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক , লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক , প্রবন্ধকার ,সমাজ চিন্তক চন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হাসান । আলোচনায় বক্তব্য রাখেন বাউল রশিদ উদ্দিন একাডেমীর মহাসচিব ও নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম,কিবরিয়া চৌধুরী হেলিম , নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী । অন্যান্যদের মাঝে সঞ্চালনায় ছিলেন কবি লেখক মোহাম্মদ ইসলাম উদ্দিন খান চঞ্চল ও কবি সুমিত্র সুজন।আলোচনা শেষে দেশ বরেন্য বাউল শিল্পীদের অংশগ্রহণে বাউল গান অনুষ্ঠিত হয়েছে যা বিপুলসংখ্যক দর্শকদের মোহিত করে।দ্বিতীয় দিন ২০ জানুয়ারি সোমবার বাউল সাধকের স্মরণে আলোচনা করেন , লোক গবেষক ও রাজুর বাজার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ।

 

হাজারো মানুষের সমাগমে বিপুল সংখ্যক শ্রোতা ও বাউল শিল্পীবৃন্দের অংশগ্রহণে মুখরিত ছিল স্মরণসভা ও বাউল উৎসবের মাঠ । কবি ও সাংবাদিক সৈয়দ সময় এর সঞ্চালনায় সাংস্কৃতিক বাউল উৎসব অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে । বাউল শিল্পী আশিক সরকার ,ফকির চাঁন , গোলাম মৌলা , উমেদ আলী ,বায়জিদ , আব্দুর রব ,কাসেম সিদ্দিকী ,আব্দুল হালিম,পাগলা বাবুলসহ প্রায় ৫০জন শিল্পীর বাউলি সুরে মুগ্ধ হয়ে হাজারো শ্রোতা আনন্দচিত্তে ঘরে ফেরে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin