রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

বাবা ও মেয়ে  ঢুকতে পারছে না নিজ বাড়িতে সহায় সম্বল নিয়ে ছুটছেন এদিক-সে-দিক ॥

স্টাফ রিপোর্টার সুপক রঞ্জন উকিল 
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে
‘বাবার সঙ্গে এ বাড়ি থেকে- ও বাড়িতে ছুটছেন, নিজের বাড়িঘরে যেতে পারছেন না, এ যেন নিজ এলাকায় এখন পরবাসে থাকা বাবা আব্দুল মজিদ ও তার মেয়ে সুফিয়া খাতুন। সাদা বস্তায় হাঁড়ি-পাতিল, থালা-বাসন ও বিছানাপত্র নিয়ে আজ একবাড়িতে, কাল অন্য বাড়িতে রাত্রিযাপন করছেন। মাথায় এ পুটলা নিয়ে নিত্যদিন ছুটতে হচ্ছে তাদের। এ ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের লংকাখোলা গ্রামে।
অমানবিক নির্যাতন ও বাড়ি থেকে তাড়িয়ে দেয়ায় বর্ষার দিনে কষ্টের দিনলিপি সোমবার (১০জুন/২৪) স্থানীয় সাংবাদিকদের নিকট তুলে ধরেন আব্দুল মজিদ ও তার মেয়ে সুফিয়া খাতুন। আব্দুল মজিদ জানায়, তাদের দু’জনের হাতে জখমের চিহ্ন রয়েছে। বিচার চেয়ে আদালতে মামলা করেছি। জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচারের জন্য জেলা পুলিশ সুপারের নিকট অভিযোগও দিয়েছি। ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছি। কেউ আমাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থাটুকু করে দেয়নি।
তিনি আরও বলেন, আমার ছেলে সন্তান নেই, একটি মেয়ে নিয়ে আছি। বাড়িতে গেলেই ওরা বাপ-বেটিকে একসঙ্গে পিটায়। আমার জমি দখল করতে তাদের নিকট জমি বিক্রি করেছি, এমন ভুয়া অভিযোগ সাজিয়েছে। মিথ্যা অভিযোগ করে আমাদেরকে হয়রানিও করা হচ্ছে। এক মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছি। খবর নিয়ে জানা যায়  উপজেলার লংক্ষাখোলা মৌজায় আব্দুল মজিদের ২৩শতাংশ জমিতে আমগাছ, জাম গাছ, কাঁঠাল, লিচু, জলপাই-সুপারীগাছ ও ঝাঁশঝাড় রোপন করিয়া জীবিকা নির্বাহ করেন। গতবছরের ২৮ ডিসেম্বর মো. আজিজুল হক (৪০), মো. আশিক (২৫), মোছা. হাফসা (২৬), মো. কবির (৩০), মো. কাসেম (৪০), মোছা. ঝরোনা (৩৪), মো. দুলাল মিয়া (৩৫), মো. সুমন (২৫), মো. খায়রুল (৩৫), মো. রফিকুল (৩২) গং হামলা চালিয়ে বাবা-মেয়েকে বাড়িঘর ও ফসলি জমি থেকে তাড়িয়ে দেন। এ সময় ঘরের প্রায় ১লক্ষ ২৫হাজার টাকার জিনিসপত্র ভাংচুর ও বাড়িঘর ভেঙে প্রায় ১লক্ষ টাকা ক্ষতি করেন। এ ঘটনা তিনি বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪নং আমলী আদালতে মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে লংক্ষাখোলা গ্রামের আব্দুল আজিজের পুত্র মো. আবুল কাসেম জানান, বাড়ি থেকে ওদেরকে তাড়িয়ে দেয়ার অভিযোগ মিথ্যা। ওরাই লাঠি-সোটা নিয়ে আমাদেরকে ভয়-ভীতি ও হুমকি দেয়। আমি আব্দুল মজিদের নিকট থেকে জমি ক্রয় করেছি, তবে রেজিস্ট্রি করে নেয়া হয়নি। এখন রেজিস্ট্রি করে দিচ্ছে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin