রবিবার, ১০ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নেত্রকোনা জেলা বিএনপির আর্থিক সহায়তা

একে এম এরশাদুল হক জনি
  • আপডেটের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নেত্রকোনা জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগদ ১৩,২১,০০০ লাখ একুশ হাজার টাকা প্রদান করেছেন। সোমবার বার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির যুগ্ম-মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির সদস্য সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ ত্রাণের অর্থ গ্রহণ করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক  সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলারী যুগ্ম আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান খান প্রমূখ। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে নেতাকর্মীদের সহায়তায় নেত্রকোনা জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই অর্থ দলের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin