সোমবার, ১১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

বিচারপতি খায়রুলের গ্রেফতার ও বিচার দাবিতে নেত্রকোণায় আইনজীবীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি:

বাংলাদেশের বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও দুর্নীতিমুক্ত রাখার দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। আজ সকালে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশ থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, নেত্রকোণা জেলা শাখা। সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জীয়া উদ্দীন জীয়া এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী।

সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অ্যাডভোকেট মো. রোকনউদ্দিন, মোশারফ হোসেন তমাল, অ্যাডভোকেট রাশেদ খান, অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট আতিকুল ইসলাম, অ্যাডভোকেট রহিমা সুলতানা, অ্যাডভোকেট আবু তাহেরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২০১০ সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় দিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের গণতন্ত্রকে দুর্বল করে দিয়েছেন। তারা অভিযোগ করেন, এই রায়ের মাধ্যমেই একদলীয় শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।

বক্তব্যে আরও অভিযোগ করা হয়, উচ্চ ও নিম্ন আদালতের একাংশ বিচারক রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছেন এবং বিরোধী মতের মানুষদের হয়রানি করছেন। তারা বলেন, এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য দলবাজ ও দুর্নীতিগ্রস্ত বিচারকদের অপসারণ জরুরি।

বক্তারা বিচার বিভাগের দলীয়করণ, দুর্নীতি ও অসাম্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে অতীতের দায়মুক্তির সংস্কৃতি ভেঙে অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল জেলা আইনজীবী সমিতি ভবনের চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin