মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গৌরীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত নেত্রকোনা তিলকখালী খাল খনন কাজে  নিজ হাতে কুদাল দিয়ে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে উদ্বোধন করলেন সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক  গরুর দাম নিয়ে তর্কের জেরে মদনে সংঘর্ষ, বাড়ি ও মাদ্রাসায় হামলার অভিযোগ ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে নেত্রকোনায় খেলাফত আন্দোলনের  আলোচনা সভা ও ইফতার মাহফিল গৌরীপুরে রক্তযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নেত্রকোনায় রাতের আধাঁরে জমি বে-দখলের চেষ্টাঃ থানায় অভিযোগ  ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত! শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, আহত গৃহবধূ হাসপাতালে মাটির বদলে বালু দিয়ে ব্রিজের সংযোগ সড়ক! স্থানীয়দের ক্ষোভ নরসিংদীতে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ ও হত্যা মামলার আসামী গৌরীপুরে গ্রেফতার

বিনম্র শ্রদ্ধায় গৌরীপুরে জাতীয় শোক দিবস পালিত

সুপক রন্জন উকিল, গৌরীপুর, ময়মনসিংহ।
  • আপডেটের সময় : রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫২৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের  গৌরীপুরে রবিবার (১৫আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহদৎ বার্ষীকি যথাযত মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে  শোক রেলী , আলোচনা সভা, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে  বঙ্গবন্ধু সহ পরিবারের অন্যান্য সদস্য যারা ঐ দিন শহীদ হয়েছিল তাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে আদর্শ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। তাছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠন, সাবেক ছাত্রলীগ ফোরাম, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।
স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে সকাল দশটায় জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ , উপজেলা চেয়ারম্যান  মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পাবলিক হলে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারি কমিশনার নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমূখ। শেষে শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে গৌরীপুর পৌরসভা থেকে থেকে সকাল দশটায় একটি শোক র‌্যালি বের হয়ে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ও পৌর আওয়ামীলীগ এর সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম ।
এ সময় পৌর পরিষদ, পৌর আওয়ামীলীগ, পৌর যুবলীগ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সহ সকল সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin