শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  নেত্রকোনার পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা,
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় হেলিপ্যাড মাঠে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এই র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার এর সমর্থনে ব্যানার ফ্যাস্টুন নিয়ে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে হেলিপ্যাড মাঠে জড়ো হয়।
সকাল সাড়ে ১১টায় দলীয় মনোনয়নপ্রাপ্ত আলহাজ্ব আবু তাহের তালুকদার এর নেতৃত্বে হেলিপ্যাড মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে সাইয়্যেদ আল মামুন শহীদ ফকির এর সঞ্চালনায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বিএনপি দলীয় মনোনয়নপ্রাপ্ত জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
আলহাজ্ব আবু তাহের তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আব্দুর রহিম, মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান খান সেলিম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বাবুল আলম তালুকদার, যুগ্ম আহবায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, যুগ্ম আহবায়ক রুহুল আমিন ফকির, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশাহ্, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তোরাগ, উপজেলা ওলামা দলের সভাপতি সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালমান রহমান পল্লব, সাধারণ সম্পাদক সাজু আহমেদ প্রমূখ।
আলোচনা সভায় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সবাই মিলে মিশে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এক পর্যায়ে বিপ্লব ও সংহতি দিবসের
আলোচনা সভাটি জনসমুদ্রে পরিনত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin