শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে  নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ নেত্রকোনায় ডিজিটাল দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা  কেন্দুয়ার রামপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে কেন্দুয়ার ৪ জন দগ্ধ । কেন্দুয়ায় উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার লিখিত অভিযোগ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে  নেত্রকোনায় মহিলা পরিষদের সংবাদ সম্মেলন মদনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর-২০২৫ মহান বিজয় দিবসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান নেত্রকোনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে  নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের মতবিনিময় সভা 

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে  নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
“বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
” হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নেত্রকোনা এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালীটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে হাত ধোয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষে হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নায়েব আলী খান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল আজম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ দাউদ শরীফ, দৈনিক ইনকিলাব এর সাংবাদিক  এ কে এম আব্দুল্লাহ, শিক্ষার্থীদের পক্ষে মোঃ জিন্নাতুল ইসলাম ও রওনক জাহান তুবা প্রমূখ।
অপরদিকে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নেত্রকোনা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি’র সহযোগিতা র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin