সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

ভারতীয় মিডিয়ায় নেত্রকোণায় সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পুর্ণ  ভুয়া ও ভিত্তিহীন               — খেলাফত আন্দোলন

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আব্দুর রহিম বলেন, ভারতীয় বিভিন্ন মিডিয়া এবং ব্লগে নেত্রকোনা ও ময়মনসিংহে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও নির্যাতনের যে সব সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ই আগস্ট দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে, সেই ষড়যন্ত্রের ধারবাহিকতার অংশ বিশেষ নেত্রকোনা ও ময়মনসিংহে সনাতন ধর্মাবলম্বীদের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতন করা হচ্ছে মর্মে পরিকল্পিত ভাবে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে।  আমরা এই ধরনের ভূয়া ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। তিনি আজ বুধবার জেলা শহরের বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেট প্রাঙ্গণে বাংলাদেশ খেলাফত যুব আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কর্তৃক আয়োজিত ভারতে বাংলাদেশ হাই কমিশনে হামলার প্রতিবাদ এবং ভারতীয় বিভিন্ন মিডিয়াতে নেত্রকোন সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সংবাদ প্রকাশের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
 নেত্রকোনা জেলা যুব আন্দোলনের আহবায়ক মাওলানা আতাউল্লাহ সাদীর সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারী, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সিদ্দিকী,  মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা সোলায়মান হাকিম নূরী, মাওলানা হযরত আলী, মুফতি মুসা, মাওলানা মুস্তাফা জেহাদী, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা প্রমুখ।
এসময় পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি ঝণ্টু সাহা বলেন, নেত্রকোণা জেলায় এখন পর্যন্ত কোনো সংখ্যালঘু পরিবারের ওপর হামলা বা নির্যাতনের ঘটনা ঘটেনি। আমরা নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা ও নির্যাতনের মিথ্যা
কল্পকাহিনী সাজিয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য ভারতীয় মিডিয়ার প্রতি উদাত্ত  আহ্বান জানাচ্ছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin