সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

ভুয়া ডাক্তার আটক

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া।
  • আপডেটের সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৯৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদন উপজেলার স্বদেশ ডায়গনস্টিক সেন্টার থেকে ডাক্তার সাধন কুমার মন্ডল নামের এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ।

আটকৃত ভুয়া ডাক্তারের পরিচয় টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার শমসের চন্দ্র দাস এর ছেলে সংখর চন্দ্র দাস।

ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল গত ৭ মার্চ ২০২৪ মদন উপজেলার পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে সাধন কুমার মন্ডল পরিচয়ে রোগী দেখে আসছেন।

স্বদেশ ডায়গনস্টিক সেন্টারে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডল সে ৩৩৫ জন রোগীর চিকিৎসা করেছেন বলে জানা যায়।

রোজ শনিবার দুপুরে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁকে আটক করা হয়। তিনি নিজেকে মা ,শিশু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়া তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, পৌরসভার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে একজন ডাক্তার রয়েছেন, যিনি নিজেকে মা ,শিশু, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগীদের ডাক্তারি সেবা দিয়ে আসছেন এবং রোগীদের সঙ্গে প্রতারণা করেছেন।

শনিবার দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি দেখাতে পারেননি। পরে ভুয়া ডাক্তার সাধন কুমার মন্ডলকে আটক করা হয়।
আটকৃত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মদন থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ সময় মদন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাক্তার তায়েফ হাসান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ
প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin