রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদন,খালিয়াজুরি পল্লী বিদ্যুৎ সমিতির দ্বিতীয় বার পরিচালক বাদল মাস্টার।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন বাদল মাস্টার।

 

মদন উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির সূত্রে জানা যায়, মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে গত ২০১৬ সালে বিপুল ভোট পেয়ে প্রথমবার বিজয় লাভ করেন উপজেলা কাইটাইল ইউনিয়নের জঙ্গলঠেংগা গ্রামের মৃত রবিউল ইসলামের বড় ছেলে মোঃ বাদল মাস্টার।

 

কারণবশতঃ মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদটি শূন্য থাকায় নির্বাচন না হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার পরিচালক (সভাপতি) পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে নেত্রকোনা জোনাল অফিস কর্তৃক ঘোষিত ফলাফলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতা দ্বিতীয় বার নির্বাচিত হয়েছেন মোঃ বাদল মাস্টার।

 

এ বিষয়ে মদন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ ফিরোজ হোসেন এ প্রতিনিধিকে জানান, মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় গত ২৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু মদন ও খালিয়াজুরী এলাকার পরিচালক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মোঃ বাদল মাস্টারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে দ্বিতীয়বার মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার নবনির্বাচিত পরিচালক (সভাপতি) মোঃ বাদল মাস্টার বলেন, মদন ও খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় জন্য মদন ও খালিয়াজুরী উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সকলকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin