সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনের ধর্ষণ মামলার পলাতক আসামী নরসিংদী র‍্যাবের হাতে গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধ আঙ্গুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৪৮ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদন উপজেলার ধর্ষন মামলার পলাতক আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার র‌্যাব ১৪। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সনজু মিয়ার ছেলে।

 

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারি পুলিশ সুপার মো. আব্দুল হাই। তিনি কিশোরগঞ্জ র‌্যাব-১৪ (সিপিসি-২) এর অধিনায়ক ও মিডিয়া অফিসার।

এরআগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আসামি মো. শফিকুল ইসলামকে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল র‌্যাব-১১ এর সহায়তায় নরসিংদীর সদর থানাধীন শিক্ষা চত্ত্বর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

র‌্যাবের মিডিয়া অফিসার মো. আব্দুল হাই জানান, গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ভুক্তভোগী রাতের খাবারের পর রান্না ঘর পরিস্কার শেষে ময়লা ফেলানোর জন্য ঘরের বাহিরে যান। এ সময় পূর্ব থেকে উৎ পেতে থাকা শফিকুল ইসলাম (২৫) ভিকটিমের মুখ গামচা দিয়ে বেঁধে ফেলেন এবং হাতে থাকা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পাশের জঙ্গলে নিয়ে যান। ভুক্তভোগীর ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন শফিকুল ইসলাম।

তিনি আরও জানান, এ ঘটনার পর গত ২০ সেপ্টেম্বর ভুক্তভোগী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মদন থানায় মামলা দায়ের করেন। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin