সোমবার, ১১ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদনে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি ২জন নেতা বহিষ্কার।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪২৪ বার পড়া হয়েছে

 

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নেত্রকোনার মদন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ার কারণে ২ জন বিএনপি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ।

গত ১৫ মে, রোজ বুধবার বিএনপি সিনিয়র-যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপি থেকে বহিষ্কৃত নেতারা হলেন মদন পৌর কৃষক দলে সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলাম ও নেত্রকোনা জেলা ছাত্রদলের সদস্য এমএ সোহাগ।

আপনি জাতীয়তাবাদী দল বিএনপির সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করেছেন তাই আপনাকে বিএনপি দল থেকে বহিষ্কার করেছে এ বিষয়ে আপনার মন্তব্য কি।
বহিষ্কৃত নেতা শেখ বদরুল ইসলাম বলেন, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিনা বিষয়টা আমার জানা নেই।চিঠি ফেলে জানাতে পারবো।

ছাত্রদল নেতা এম এ সোহাগকে মোবাইল ফোনে বারবার কল দেওয়ার পরেও মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা বিএনপির (সভাপতি) নুরুল আলম তালুকদার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ বলেন,তারা দলীয় সিদ্ধান্তকে অমান্য করে মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণ করায় তাদেরকে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে বহিষ্কার করা হয়েছে।

 

উল্লেখ্য, বহিষ্কৃত দুই নেতা আগামী ২৯ মে,২০২৪ আসন্ন মদন উপজেলা পরিষদ নির্বাচনে শেখ বদরুল ইসলাম টিয়া পাখি প্রতীকে ও এম এ সোহাগ মাইক প্রতীকে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin