শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় গত ১ বছরে  ২০৭টি অস্বাভাবিক মৃত্যু  প্রকাশিত সংবাদের প্রতিবাদে নেত্রকোনা প্রেসক্লাবে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২

মদনে গত ২৭ জুনে বৈশাখী খালের সংঘর্ষের সমাধান দিলেন ইউএনও

শফিউল আলম রানা, মদন, নেত্রকোণা
  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে বাজার কমিটির সাথে গোবিন্দশ্রীর বৈশাখী খালে জাল দিয়ে মাছ ধরা নিয়ে সংঘর্ষে    নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছিল। ২৭ জুন শনিবার উপজেলার গোবিন্দশ্রী বাজারের পাশে বৈশাখী খালে  এ ঘটনাটি ঘটেছিল। এ ঘটনায়  দুই  পক্ষের পাল্টা পাল্টি থানায়  মামলা ও   হয়েছিল। 
আজ তার ভিন্ন রুপ দেখালেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ,  তিনি  এলাকার জনগণ কে সাথে নিয়ে বাজার  কমিটি  ও প্রতি পক্ষ রুবেলের লোকজন কে নিয়ে বিষয়টি শালিশের মাধ্যমে   সমাধান করেন।
শালিশের  সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ,  বীর  মুক্তিযোদ্ধা,  গৌবিন্দশ্রী  ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ছদ্দু মিয়া, ৭ নং নায়েক পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেক মিয়া,ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
জানা যায়, দীর্ঘদিন ধরে গোবিন্দশ্রী বাজার কমিটির সাথে একই গ্রামের রুবেল মিয়ার পরিবারের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।  বাজার কমিটির সভাপতি ও তার লোকজন বৈশাখী খালে জাল দিয়ে মাছ ধরতে রুবেল মিয়াকে নিষেধ করে। রুবেল ও বাজার কমিটির সভাপতি ছোটন ও তার লোকজনের মধ্যে তর্কবির্তক হয়। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল ।
ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম ছদ্দু মিয়া বলেন, আমরা একই গ্রামের বাসিন্দা চলতে -ফিরতে ঝগড়া হবে তার মানে এই না  যে থানায়  গিয়ে মামলা করতে হবে, আমরা নিজেরাই  বসে এর সমাধান দেওয়ার চেষ্টা করব।
ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার বলেন, আপনারা যে কোন ছোট খাটো  ঘটনা ঘটলে থানায় গিয়ে মামলা না করে,  নিজেরা এর সমাধান দেওয়ার চেষ্টা করবেন, পুলিশ জনগণের সহযোগিতা করার জন্য সব সময়  প্রস্তুত থাকে। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ  বলেন, আপনারা গ্রামের  মানুষ সবাই কারো না কারো আত্মীয়-  স্বজন, একজন আরেক জনকে ছার দিবেন , দেখবেন  সহজে  ঝগড়া বাধবেনা, সবাই মিলে  মিশে  থাকবেন,  আশা করি, এ বিষয়টি এখানেই সমাধান। 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin