সোমবার, ১১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে ছাত্রদলের ইয়াসিনের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের কর্মী ইয়াসিন খালিয়াজুরী রসুলপুর গ্রামবাসী ও পলোবাইছ কারীদের সংঘর্ষে নিখোঁজের ১০ দিন অতিবাহিত হয়ে গেল তার সন্ধ্যানের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

রোজ সোমবার ১৭ মার্চ বেলা  ১১টায় উপজেলা কাইটাইল ইউনিয়নের বটতলা বাজারে মোড়ে স্থানীয়দের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । মানববন্ধনে বিএনপি’র ছাত্রদলের সদস্যসহ স্থানীয় গ্রামবাসী অংশ নেন।

নিখোঁজ ইয়াসিন উপজেলা কাইটাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রূপ চাঁন মিয়ার ছেলে। সে উপজেলা কাইটাইল ইউনিয়নের ছাত্রদলের একজন কর্মী। সংসারের তাগিদে অটোরিকশা চালাতো।

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পোলবাইছ কারীদের সাথে জগন্নাথপুর ও রসুলপুর গ্রামবাসীর সংঘর্ষে নিখোঁজ হওয়া ৪ জনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গত সোমবার (১০ মার্চ) দুপুরে জেলার খালিয়াজুরী উপজেলার ধনু নদীর পৃথক স্থান নাওটানা ও রসুলপুর ঘাট এলাকা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পলোবাছ কারিদেরকে নিয়ে রসুলপুর ঘাটে অটো ড্রাইভার হিসেবে গিয়েছিল নিখোঁজ মদন উপজেলা ছাত্রদলের কর্মী ইয়াসিন। এ ঘটনার পর এখনোও পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি ইয়াসিনের।

মানববন্ধনে আহাজারি করে ইয়াসিনের মা, সুলতানা আক্তার জানান, আমার ছেলে ইয়াসিন রসুলপুর জগন্নাথপুর পলোবাইছ কারীদের সাথে সংঘর্ষ চলাকালীন সময়ে মোবাইল ফোনে কল করে জানায়, মা আমাকে যারা অটো ড্রাইভার হিসেবে নিয়ে এসেছে তাদের মোবাইল ফোন ও টাকা পয়সা আমার কাছে রেখে গেছে। এখন রসুলপুর গ্রামবাসী আমাকে দৌড়াইতেছে মারার জন্য এবং মোবাইল ও টাকা গুলো নিয়ে যাওয়ার জন্য।

এ কথা বলার পরে ফোনটি কেটে যায়, এরপরে কল দিলে আর তার সাথে যোগাযোগ করা যায়নি এ বলে মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন ইয়াসিনের মা। নিখোঁজের ১০দিন পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী‌।

 

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ মানববন্ধনে
৩ দিনের মধ্যে ছাত্রদলের ইয়াসিনের জীবিত অথবা মৃত সন্ধান না পাওয়া গেলে কুঠোর আন্দোলনে নামারও আল্টিমেটাম দেন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin