রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন  নেত্রকোণা জেলা পরিষদ প্রশাসকের সাথে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের  অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ

মদনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনা সভা।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৪৫ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া)

 

৫ আগস্ট ঐতিহাসিক জুলাই মাসের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা পতনের ১ ম বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার মদনে বিজয় মিছিল ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রোজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার সময় মদন পৌর শহরের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ
করে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

পরে মিছিল শেষে দলীয় কার্যালয়েি অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের সঞ্চালনায় জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ সেকুল, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম ( লালু ),
উপজেলা যুব দলের সভাপতি মোঃ গোলাম রাসেল রুবেল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, পৌর যুব দলের সভাপতি মোঃ শফিকুল আলম,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আকন্দ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রিপন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসান ও অন্যান্য প্রমুখ।

একইসাথে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের আহ্বান জানান, উপজেলা বিএনপির সভাপতি ও চানগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin