সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে নবদম্পতির আত্মহত্যা 

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

 

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)

নেত্রকোনার মদনে নিজ বসত বাড়ির সামনে  গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন  এক নবদম্পতি।

রোজ বুধবার (৯ এপ্রিল) বিকাল আনুমানিক ৩ টার দিকে নায়েকপুর ইউনিয়নের বাঁশরী কান্দাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

 

নিহতরা হলেন- উপজেলা নায়েকপুর ইউনিয়নের বাঁশরী  কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার  ছেলে আজিজুল ইসলাম  (২২) ও তার স্ত্রী মদন পৌরসভার এমদাপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে লিমা আক্তার(১৮)।

গত ৭ মাস  আগে দুই পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নবদম্পতি।

নিহতের মাতা আদিনা আক্তার জানায়, ঘরে এসে বৌমাকে না পেয়ে, বাড়িতে খুঁজা খুঁজির পরে বাড়ির সামনে পুকুর পাড়ে গিয়ে দেখি গাছের ডালের  সাথে আমার ছেলে ও ছেলের বউ ফাঁসি দেয়া অবস্থায় ঝুলছে।

মায়ের, ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ দুজনকে উদ্ধার করে।

মদন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করছেন।

 

ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ নেত্রকোনা  সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin