
(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)
নেত্রকোনার মদনে নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ অলিদুজ্জামান বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করা হয়।
আজ রোজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৩ টার সময় বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার (সভাপতি) দৈনিক আমাদের সময় মদন উপজেলা প্রতিনিধি ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে নবাগত নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা এবং (৫ অগাস্টের) আন্দোলনের পর নতুন এক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম (হিরু), উপদেষ্টা সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার,
বাংলাদেশ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়া,দৈনিক মুক্ত খবর পত্রিকার উপজেলা প্রতিনিধি , সিনিয়র সহ-সভাপতি এ এম শফিকুল ইসলাম দৈনিক অগ্নিশিখা জেলা প্রতিনিধি, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন জেলা প্রতিনিধি তানভীর হাসান, দৈনিক প্রতিদিনের কাগজ ভ্রাম্যমান প্রতিনিধি পাইলট মিয়া, দৈনিক গোয়েন্দা সংবাদ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক দেশবার্তা নিউজ উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।