রবিবার, ১০ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কৃষক নিহত।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৭১৮ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে মানিক মিয়া এবং গিয়াস উদ্দিনের দুই গ্রুপের সংঘর্ষে লাহুত মিয়া ( ৩৫) নামের এক কৃষক নিহত হয়েছে।
নিহত লাহুত মিয়া উপজেলা মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামের মৃত হাসিম উদ্দিন এর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, রোজ শনিবার ১০ মে, ফজলু মিয়ার ছেলে তামিম (১৭) এর সাথে একই গ্রামের জামালের ছেলে (জুবাইদ ২০) এর ফুটবল খেলার মাঠে কথা কাটাকাটির এক পর্যায়ে হাত হাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে রবিবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বারবুড়ি গ্রামে দুপক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে এতে কৃষক লাহুত মিয়া বল্লমের আঘাতে গুরুতর আহত হয়।
পরে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করে ডাক্তার।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আজ ১৪ মে, বেলা ১টার সময় কৃষক লাহুত মিয়া মারা যায়।

এ ঘটনায় নিহত লাহুত বড় ভাই বাহেছ মিয়া (৪০) বলেন, আমার ছোট ভাই
লাহুত মিয়াকে পরিকল্পিতভাবে মানিকের লোকজন খুন করেছে। জামালের ছেলে জুবাইদ , মানিক মিয়া সহ কয়েকজন মিলে এলোপাথাড়ি বল্লম দিয়ে ঘা শুরু করে এতে একটি বল্লমের আঘাত লাগে আমার ভাইয়ের পেটের নিচে গিয়ে লাগে। এই আঘাতেই আমার ভাই ময়মনসিংহ হাসপাতালে নিহত হয়েছে।

মদন থানার ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান বলেন, দু’পক্ষের ফুটবল খেলার
মারামারি ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাহুত মিয়ার নামের একজন কৃষক নিহতের খবর পেয়েছি এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin