রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে বিদ্যালয়ের মাঠ দখল করে ঘর নির্মাণ অভিযোগ।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫১১ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধিঃ মোঃ আংগুর রহমান ভূঁইয়া)

নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী গোলাপ মিয়া নামের এক ব্যক্তি বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

 

স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রীধরপুর গ্রামের হাজী শামছুল হক বালালী মৌজা ১২২৬ খতিয়ানে ১১নং দাগে ২৪ শতাংশ ১০ নং দাগে ৯ শতাংশ মোট ৩৩ শতক জমি ১৯৯৪ সালে বিদ্যালয়ের নামে দান করেন।
শামছুল হকের ছেলে হাফিজুর রহমান ১৯৯৫ সালে ওই জমিতে শ্রীধরপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। অবশিষ্ট জমিতে গর্ত ছিল। ২০১৮-১৯ অর্থবছরে সরকারি বরাদ্দে গর্ত ভরাট করে বিদ্যালয়ের মাঠ হিসেবে ব্যবহার করে আসছে ।

 

স্কুলের উত্তর পাশের বাসিন্দা গোলাপ মিয়া দীর্ঘদিন ধরে মাঠের একাংশ দখল করে সেখানে ঘর তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। গত রবিবার ২৫ মে, গভীর রাতে লোকজন নিয়ে স্কুলের মাঠের উত্তর পাশে জমিতে টিনের ১চালা ঘর নির্মাণ করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে।শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার তারিক সালাউদ্দিন বলেন, খেলার মাঠ দখলমুক্ত রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, আমার বিদ্যালয়ের এক অংশে গোলাপ দীর্ঘদিন ধরে দখল নেওয়ার পাঁযতারা করছে। তার বিরুদ্ধে থানা একাধিকবার অভিযোগ করেও কোন সূরা হয়নি।

গত ২৫ মে দিবাগত রাত্রে এক চালা একটি টিনের ঘর নির্মাণ করে বিদ্যালয় খেলার মাঠে। ঘরটি সরিয়ে নেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন জায়গা লিখিত অভিযোগ জমা দিয়েছি।

অভিযুক্ত গোলাপ মিয়া ও তার সাথে বলেন, উক্ত জায়গাটি আমি ২০০৭ দলিল মূলে ক্রয় করেছি। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয় জায়গায় ঘর করিনি আমি আমার ক্রয়কৃত জায়গায় ঘর করছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাঈদা রুবায়েত জানান, বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে নেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি উপজেলা নির্বাহী অফিসার বরাবর পাঠানো হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানান, এখনও আমার কাছে কোন অভিযোগ আসেনি। তবে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin