সোমবার, ১১ মে ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদনে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা রাস্তাটি পাকা করনের গ্রামবাসীর দাবি।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া।
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৩৭ বার পড়া হয়েছে

 

 

নেত্রকোনার মদন উপজেলার ৩ নং মদন ইউনিয়ন ৮ ও ৯ নং ওয়ার্ডের অন্তর্গত পরশ খিলা গ্রাম। সেই গ্রামে প্রায় ২ হাজার মানুষের বসবাস গ্রীষ্মকাল ও বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী কাঁচা সড়কটিতে।

 

তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপজ্জনক হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই সমস্যায় পড়ে শিক্ষার্থী ও বয়স্করা। দীর্ঘদিন ধরে সড়কটি পাকা করার দাবি জানিয়ে আসছেন পরশ খিলা গ্রামবাসী।

 

পরশ খিলা গ্রামে তিনজন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী এই তিন বীর মুক্তিযোদ্ধার বাড়ির সামনের এই রাস্তাটি বর্ষাকালে বেহাল দশায় পরিণত হয়।

 

স্থানীয় পরশ খিলা গ্রামবাসী জানান, গ্রামের প্রায় দুই হাজার লোকের চলাচল দীর্ঘ ৩০ বছর ধরে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলে স্কুল, মাদরাসা ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের প্রায় কাঁদা ডিঙিয়ে বিদ্যালয়, মাদরাসা কিংবা কলেজে যেতে হয়।

রাস্তাটি পাকাকরণের দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। নির্বাচন এলে রাজনৈতিক নেতারা রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর পাকা করার উদ্যোগ নেয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন পরশখিলা গ্রামবাসী।

 

এছাড়া ওই গ্রামের প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে প্রতিদিন ওই কাঁচা সড়ক দিয়ে স্কুল, কলেজ, বিদ্যালয় ও মাদরাসায় আসা-যাওয়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বর্ষা মৌসুমে।

এলাকাবাসী আরো জানান, রাস্তাটি পাকাকরণ খুবই প্রয়োজন। তা না হলে ওই গ্রামের মানুষগুলো প্রতিনিয়ত চরম দুর্ভোগ ,বর্ষাকালে যানবাহন চলাচল করতে অনুপযোগী হয়ে পড়ে। তাই দ্রুত সময়ের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী রাস্তাটি পাকা করনের দাবি জানান তারা।

 

পরশ খিলা গ্রামের মাহাবুব মিয়া নামের এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন এলে অনেক নেতারাই প্রতিশ্রুতি দেন রাস্তাটি পাকা করে দিবে, পরে নির্বাচনে পাশ হওয়ার পর আর কোনো খবর নেন না তারা।এলাকার মানুষ জনপ্রতিনিধি স্থানীয় নেতৃবৃন্দ কাছে গেলে তারা ড়শুধু প্রতিশ্রুতিই দিয়েছে।

মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম( মাস্টার) তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সড়কটি বর্ষার মৌসুমের অবস্থা খুব খারাপ বেহাল দশায় পরিণত হয়,এলাকার জনগণের দুর্ভোগের তখন শেষ থাকে না। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব সাজ্জাদুল হাসান এর কাছে আমরা গ্রামবাসী রাস্তাটি পাকা করনের জন্য দৃঢ় দাবি জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin