সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে বৈশাখী উৎসব উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

(বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া)

নেত্রকোনার মদনে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।

বর্ণাঢ্য শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা জুড়ে উদযাপিত হয়েছে বর্ষবরণের আনন্দ।

সোমবার (১লা বৈশাখ) সকাল থেকে উপজেলা পাবলিক হল মাঠ থেকে শুরু হয় ছাত্র-ছাত্রী কর্মকর্তা- কর্মচারী সুশীল সমাজ লোকজনকে নিয়ে বর্ষবরণ বর্ণনাট্য শোভাযাত্রা র‍্যালি অনুষ্ঠান।
যা, উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় উপজেলা পরিষদের সামনে এসে।

পরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন এর মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

সারাদিনব্যাপী চলবে লোকজ মেলা, বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানেও থাকবে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান।

বাংলা নববর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু, বীর মুক্তিযোদ্ধা আরশ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, মদন থানা অফিসার ইনচার্জ নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন উপজেলা একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভূঁইয়াসহ
উপজেলা বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষের এই উৎসব সকল শ্রেণিপেশার মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin