সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে মসজিদের টাকা আত্মসাৎ: এর  টাকা ফেরতের দাবিতে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন।

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৬৪৪ বার পড়া হয়েছে

 

(বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া)

নেত্রকোনা মদন উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান শেখ মানিকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার মদন সদর ইউনিয়নের বারবুড়ি গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বারবুড়ি গ্রামে মমতাজ বেগম, শাফায়াত উল্লাহ, স্বপন মিয়া ও ইমাম নূরুল হক প্রমুখ।

 

বক্তারা বলেন, বারবুড়ি গ্রামের দুইটি মসজিদের টাকা নিয়ে গ্রামবাসীর মধ্যে ঝগড়া হয়। এটি সমাধানের লক্ষ্য  সালিশ হয়। বিষয়টি মীমাংসা না হওয়ায় সালিশে সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান শেখ মানিকের নিকট দুটি মসজিদে ১ লক্ষ ৫৫ হাজার টাকা তার নিকট জমা রাখার সিদ্ধান্ত হয়। মসজিদের টাকা নেওয়ার পর থেকে অদ্যবধি ইউপি চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করেন নি। তিনি টাকাও ফেরত দেননি। ফেরত চাইলে না দিয়ে তালবাহানা করেন। তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর নাম ভাঙ্গিয়ে আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দিয়ে যাচ্ছেন। অবিলম্বে আমাদের মসজিদের টাকা ফেরত দিতে হবে। দুর্নীতিবাজ নেতা বদরুজ্জামান শেখ মানিককে উপযুক্ত শাস্তি দিতে বিএনপির দায়িত্বশীলতা কর্মীদের কাছে দাবী জানান তারা। মসজিদের টাকা ফেরত দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীদের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin