বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মদনে মাহবুব নামের এক যুবক ১০১ পিস ইয়াবা সহ গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৭২ বার পড়া হয়েছে

 

 

নেত্রকোনা মদনে মাদক মামলার আসামি মাহাবুব ২৫ কে ১০১ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।গ্রেফতারকৃত মাহবুব মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পশ্চিম পাড়া গ্রামের মোঃ আবুল মিয়ার ছেলে।

থানা পুলিশের বিশেষ অভিযানে গত শুক্রবার ২২ মার্চ আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাইটাইল বাজারের তিন রাস্তার মোড়ের পলাশের চায়ের দোকানের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বের মাদক মামলার আসামি মাহবুবকে আটক করে, পরে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ।

মদন থানার এস আই শাহজাহানের নেতৃত্বে এএসআই আশরাফুল ইসলাম এবং এএসআই জামিল সহ পুলিশের একটি চৌকস দল তাকে আটক করে।

মাদক মামলার আসামি মাহবুবের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে, মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১০১ পিস ইয়াবাসহ মাহবুব নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে নেত্রকোনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মোঃ আংগুর রহমান ভূইয়া
মোবাইল ০১৯০৫৩৪০২৭২
তাং ২৩/০৩/২৪ ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin