সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায়
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা শুরু হয়।

৬ টা ৩৫ মিনিটের সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন, পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, পুলিশ প্রশাসন, জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, ফায়ার সার্ভিস, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা,ব্যবসায়ী, প্রেসক্লাব মদন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিবহন মালিক সমিতি সরকারি কর্মকর্তা কর্মচারীসহ নানা পেশার মানুষজন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮ টার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা (ভূমি) সহকারি কমিশনার মোঃ মাসুদুর রহমান, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার তায়েফ হোসেন,ওসি নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোরি তানিয়া মৌ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর , উপজেলা আনসার কর্মকর্তা রিমি ফেরদৌসি, একাডেমিক সুপারভাইজার জোসনা আক্তার, অন্যান্য প্রমুখ। সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
বিজয় মেলা উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin