বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
কেন্দুয়ায় বিএনপিতে যোগদানকারীদের আওয়ামিলীগের হুমকি ও মারধর মোহনগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার মোহনগঞ্জে সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ২ কেন্দুয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস রিপন হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে ১জন গ্রেফতারঃ হত্যার রহস্য উদঘাটন  “খাজা উসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড-২০২৫” ঘোষণা:   পুরস্কৃত হলেন দেশের  ৮ গুণী ব্যক্তি নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানঃ চার কেজি একশ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক মদনে উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২২ নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী ডাঃ আনোয়ারুল হকের মায়ের ইন্তেকাল  নেত্রকোনায় তর্কের জেরে বসতঘরে হামলা ও লুটপাটের অভিযোগ

মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূইয়া।
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৯৮ বার পড়া হয়েছে

 

 

আজ ২৬ মার্চ নেত্রকোনার মদনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ শাহ আলম মিয়া, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি উপজেলা পুলিশ প্রশাসন, পৌরসভা, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখা, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন।

উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

এরপর সকাল ৮টায় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ , জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সমন্বয়ে কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া ও অতিরক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) রবিউল ইসলাম।

 

এছাড়াও মুক্তিযুদ্ধ ভিক্তিক চলচ্চিত্র প্রদর্শনী, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশ উন্নয়নের বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্টান ও ইফতার মাহফিল, জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতালের রোগীদের ও বিভিন্ন এতিমখানায় এতিমদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin