সোমবার, ১১ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক

মদনে  লিঙ্গ ভিত্তিক সহিংসতা বিষয়ে বার্ষিক সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন প্রেসক্লাবে লিঙ্গভিত্তিক সহিংসতা সংক্রান্ত গবেষণা ও কার্যক্রমের ফলাফল তুলে ধরতে বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) দুপুরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনটি আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (ঝটঝ)

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সমাজে নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা এখনও একটি বড় সমস্যা। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এ ধরনের সহিংসতা কমানো সম্ভব। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য আইনি সহায়তা ও মানসিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা আরও বলেন, স্থানীয়  নাগরিক সম্পৃক্ততা বাড়লে সহিংসতা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আসবে। এ জন্য জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব সভাপতি আল মাহবোব আলম,সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, স্বাবলম্বী উন্নয়ন সমিতি কো অর্ডিনেটর মাসুম ইবনে জয়নাল, উপজেলা ফ্যাসিলিটেটর চয়ন সরকার,  সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, সাকের খান,তোফাজ্জল হোসেন, মোঃ আংগুর রহমান ভূঁইয়া, আলী উসমান,জরিপ আহমেদ,আলী আজগর পনির, মোহন মিয়া, রবিউল আলম,  বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ¯’ানীয় সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত  ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin