
বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূঁইয়া
নেত্রকোনার মদনে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ই মে) দুপুর ১২ ঘটিকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় শেখ হাসিনা ও তার ধূসরদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাজারো জনতার ঢল নামে পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে মিছিলটি শেষ করে।
মিছিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপি’র সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সাইফ আহম্মেদ সেকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক সাংবাদিক সাকের খান, কে জামাল, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল আমিন,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম পৌর ছাত্রদল সভাপতি মাহমুদুর রহমান মিঠু বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতশত নেতা কর্মী ও সমর্থকবৃন্দ।
মিছিলের শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বিএনপি’র সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু , সাবেক যুগ্ন আহবায়ক সাইফ আহমেদ সেকুল, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, পৌর যুবদল সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম হাসান পৌর ছাত্রদল আহবায়ক মাহমুদুর রহমান মিঠু। বক্তারা বলেন দেশের সরকার প্রধান ৩শ এমপি সহ পালিয়ে গেছে। এর আগেও তাদের পালিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। তারা মুখে বলে পালায় না। হাজার হাজার ছাত্র জনতার রক্তে রঞ্জিত স্বৈরাচারী শেখ হাসিনার হাত।
ছাত্র-জনতা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এটা তাদের কর্মের ফল। ২৪ জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচারী শেখ হাসিনা ও তার ধূসর দের ফাঁসির দাবি করেন তারা।
এসময়ে সেনা সদস্য হত্যা কান্ড, বিডিআর হত্যা কান্ড সহ শাপলা চত্বরের হত্যা কান্ডের ঘটনা এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্রদের খুনের বিচারের দাবীতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সহযোগিতা ও একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।