সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে সিএনজির সাথে হ্যানট্রলির সংঘর্ষ নিহত ১জন।

বিশেষ প্রতিনিধি আংগুর রহমান ভূইয়া
  • আপডেটের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

 

নেত্রকোনার মদনে হ্যান ট্রলি ও সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে হাফিজুর রহমান(৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহত হাফিজুর রহমান কেন্দুয়া উপজেলা চিরাং ইউনিয়নের ছিতুলিয়া গ্রামের মৃত খুদে নেওয়াজের ছেলে এবং গুরুতর আহত হয়েছেন চারজন।

 

রোজ শনিবার( ২৬ অক্টোবর) আনুমানিক দুপুর ১২ টার দিকে পৌরসভার মদন থেকে কেন্দুয়া যাওয়ার রাস্তায় বৈশ্য বাড়ি ব্রিজ সংলগ্ন এ দুর্ঘটনাটি ঘটে।

 

দুর্ঘটনায় আহতরা হলেন মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে তামিম(৩০), একই গ্রামের মুসলিম উদ্দিন এর (স্ত্রী) রহিমা (৫০), তরিকুল ইসলামের ( স্ত্রী) লাকি আক্তার (৩০), তরিকুল ইসলামের মেয়ে মিনতি আক্তার ( ১৩)।

 

 

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মদন থেকে মাল বোঝাই এক হেন্ট্রুলি কেন্দুয়ার দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে ৫ জন যাত্রী নিয়ে আসা সিএনজির সাথে মুখোমুখি ধাক্কা লাগে এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

 

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি নাহিদ হাসান বলেন, সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

 

নিহতের লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো প্রক্রিয়াধীন নিহতের পরিবারের পক্ষে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin