সোমবার, ১১ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ  

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, মারপিট, শ্লীলতাহানি এবং স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নূর ভক্ত ফকির প্রতিবেশী আবু সাঈদসহ ১০ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাখনা গ্রামের মৃত রুক্কু ফকিরের ছেলে নূর ভক্ত ফকিরের সাথে একই গ্রামের আবু সাঈদগংদের দীর্ঘদিন ধরে বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঈদের দিন শনিবার আবু সাঈদগংরা নূর ভক্ত ফকিরের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী তন্নী আক্তারকে গালাগালি করে। এক পর্যায়ে তাকে টেনে হিঁচড়ে উঠানে এনে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে নূর ভক্ত ফকিরকে দা ও রামদা দিয়ে কুপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে বসত ঘরে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বর্তমানে নূর ভক্ত ফকির ও তার স্ত্রী মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে প্রতিপক্ষের সালাম জানান, নূর ভক্ত গোপনে তার বৃদ্ধ চাচার বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে একটি আইডি কার্ড নেয় এবং পরে ওই কার্ড ব্যবহার করে সুকৌশলে তার চাচার কাছ থেকে ৩২ শতাংশ জমি দলিল করে নেয়। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করতে মঙ্গলবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin