রবিবার, ১০ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি

নূর মোহাম্মদ জরিপ
  • আপডেটের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন উপজেলায় ১৮ দিন অতিবাহিত হলেও নিখোঁজ শিশু আরফান ইসলাম আরিয়ানের (৫) সন্ধান মেলেনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রবিবার এলাকাবাসী ও পরিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

জানা যায়, কেন্দুয়া পৌরসভার ছকিদারা গ্রামের সানাউল্লাহ মিয়ার একমাত্র ছেলে আরিয়ান গত ২৫ ফেব্রুয়ারি মদন উপজেলার কাওয়াল্লী বিন্নী গ্রামে তার নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। পরদিন ২৬ ফেব্রুয়ারি শিশুটির নানা বুলবুল মিয়া মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরিবারের দাবি, শিশুটি পানিতে পড়ে মারা গেলে তার মরদেহ ভেসে উঠত। তাই তারা অপহরণের আশঙ্কা করছেন। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মগড়া নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও শিশুটির কোনো সন্ধান পায়নি।

আরিয়ান নিখোঁজ হওয়ার পর পাশের কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে চলে যাওয়ায় তাদের প্রতি সন্দেহ প্রকাশ করছে পরিবারটি। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন স্বজনরা।

রোববার আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিখোঁজ শিশুটির মা আয়েশা আক্তার, নানী শিখা আক্তার, উপজেলা বিএনপির সদস্য নাজমূল হক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ও সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান প্রমুখ।

এদিকে দরিবিন্নী গ্রামের এরশাদ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, শুরু থেকেই তিনি শিশুটিকে উদ্ধারে সহযোগিতা করে আসছেন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনার ক্ষেত্রেও ভূমিকা রেখেছেন। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin