সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনা জেলা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর আহত  বিশ্ব মা দিবসে ভলান্টিয়ার ফর বাংলাদেশ’র ব্যতিক্রমী আয়োজন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে

মদনে ১৮ শ পরিবার কে ঈদ উপহার বিতরণ করলেন সাজ্জাদুল হাসান এমপি

বিশেষ প্রতিনিধি আঙ্গুর রহমান ভূঁইয়া।
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪১৯ বার পড়া হয়েছে

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেত্রকোণার মদন পৌরসভা সহ ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১৮ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নেত্রকোণা-৪ আসনের সাংসদ সাজ্জাদুল হাসান এমপি।

১০ এপ্রিল রোজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হলের সামনে এক জনসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি সাজ্জাদুল হাসান এমপি উপস্থিত থেকে হত দরিদ্রের ১৮ শ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেছেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ,সংগ্রামী আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল রবিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) এটিএম আরিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার সহ সকল মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইফতেখার আলম চৌধুরী আজাদ,বীর মুক্তিযুদ্ধা আব্দুর রহিম, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মাস্টার এবং বিভিন্ন  ইউনিয়নের চেয়ারম্যানগণ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান তিনি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin