সোমবার, ১১ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে আলোচনায় পছন্দের শীর্ষে জাকির ‎কেন্দুয়ায় জনমনে প্রশ্ন দল থেকে বহিস্কৃত ইয়াবা ব্যবসায়ী জুয়েলের গডফাদার কারা? নেত্রকোনার কেন্দুয়ায় নালা থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রকৃত কৃষকদের ন্যায্য সহায়তা নিশ্চিতের আশ্বাস এমপি বাবরের নেত্রকোনায় আনন্দ বাজারে ফুটব্রীজ ভেঙে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন  নেত্রকোনার মদনে ২ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক নেত্রকোনায় ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বাঃ গ্রেফতারকৃত মাদরাসার শিক্ষক ৩ দিনের রিমান্ডে নেত্রকোনার মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক নেত্রকোনার মদনে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক আটক শাপলা চত্বরের গণহত্যার বিচার নিয়ে টালবাহানা করলে আরেকটি অভ্যুত্থাণ হবে — খেলাফত আন্দোলন 

মদনে  ৬০০ পিস ইয়াবা নিয়ে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি মোঃ আংগুর রহমান ভূূইয়া
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদনে পৃথক স্থানে অভিযান চালিয়ে ৬০০ শত পিস ইয়াবা সহ ৫ যুবককে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার উপজেলার মদন উত্তরপাড়া ও কদমতলী বাজার এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় মদন থানার ওসি মোঃ শামসুল আলম শাহ পাঁচ যুবককে আটকের  বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন- মোঃ রুবেল মিয়া (৩২) মদন উত্তরপাড়া গ্রামের আব্দুল মাওলার ছেলে, মহিবুল (২৬) কদমশ্রী গ্রামের আবুল মিয়ার ছেলে, হিরন মিয়া পরশখিলা ভাটিপাড়া গ্রামের ইসরাফিলের ছেলে, মিলন শেখ (৩২) তিয়শ্রী উত্তরপাড়া গ্রামের কহোজ মিয়ার ছেলে ও আনোয়ার হোসেন (২৮) বৃ -বড়িকান্দি গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আটকৃত পাঁচ যুবক উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করেন। একই সাথে তারা একেকটি অঞ্চলে মাদক ব্যবসার নিয়ন্ত্রণও করেন। তারা দীর্ঘদিন পুলিশের নজরে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার পুলিশ পৃথক জায়গা অভিযান চালিয়ে সোমবার মধ্যরাত থেকে ভোর রাত চারটার মধ্যে তাদেরকে ৬০০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।

এ ঘটনায় মদন থানার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। ওই মামলায় মঙ্গলবার বিকেলে ৫ জনকে  গ্রেপ্তার দেখিয়ে  নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৫ যুবককে ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মদন উপজেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin